ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা.গোলাম মারুফ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ২:৪৩

‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা.গোলাম মারুফ।
‎
‎২০১৬ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে ২০১৯ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি  কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
‎
‎দীর্ঘদিন কুতুবদিয়ায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের জুলাই মাসে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
‎
‎সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেন। বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর বৃহস্পতিবার নতুন দায়িত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম কর্মদিবস অতিবাহিত করেন।
‎
‎নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, কুতুবদিয়ার মানুষের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
‎
‎উল্লেখ্য, দীর্ঘদিন কুতুবদিয়ায় কর্মরত থাকায় উপজেলার স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ