ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ২:৪৪

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বী হাজারো হিন্দু নারী-পুরুষ শহরের গোপাল জিউর মন্দির থেকে ভক্তিভরে রথ টেনে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যান। পরে সেখান থেকে রথটি ধর্মীয় রীতি অনুযায়ী পুনরায় গোপালবাড়ী মন্দিরে আনা হয়। এ সময় রথযাত্রাকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য ও বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি দিনব্যাপী এসব ধর্মীয় কর্মসূচির আয়োজন করে।

রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় শেরপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ দত্ত, শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক বিপু, সদস্য সচিব মো. হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদস্য জহুরুল ইসলাম জপি ও মো. সুমন মিয়া উপস্থিত ছিলেন। এ সময় আরও অংশ নেন শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিপ্লব দাম, যুগ্ম আহ্বায়ক প্রদীপ রঞ্জন দে, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, সদস্য বিদ্যুৎ নন্দী, নারায়ণ চন্দ্র সাহা, তাপস সাহা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়সহ বিপুলসংখ্যক হিন্দু ভক্তবৃন্দ। রথযাত্রা চলাকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন পূজা উদযাপন ফ্রন্টের কার্যালয়ে এসে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের ভক্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ধর্মীয় এই উৎসব উপলক্ষে শহরের গৃদানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দির ও গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা এবং হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দির প্রাঙ্গণে হরেক মালের পসরা সাজিয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। উৎসবটি অত্যন্ত নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করতে র‍্যাব সদস্য ও জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এদিকে, রথযাত্রা উৎসবের এই পূণ্যতিথিতে শহরের নারায়ণপুর এলাকার গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল, সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ২৪ জুলাই শুক্রবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা