সবুজ স্বপ্ন সবুজ আশা বৃক্ষ হোক ভালোবাসা রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সবুজ স্বপ্ন সবুজ আশা বৃক্ষ হোক ভালোবাসা,এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন, রাজারহাট।
বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুর ১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিয়াউর রহমান মণ্ডল তারা। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক আহমেদ হোসেন মণ্ডল লাল মিয়া এবং সংগঠনের সহযোগী সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, আগামী প্রজন্মের হাতে আমরা বৃক্ষ তুলে দিচ্ছি। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন বৃক্ষকে ভালোবাসে এবং একটি সবুজ পৃথিবী গড়তে ভূমিকা রাখে,সেটিই আমাদের প্রত্যাশা।
প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,আজ যারা বৃত্তি পেয়েছে,তাদের উপহার হিসেবে গাছের চারা দেওয়া হয়েছে। তোমরাও মনোযোগ দিয়ে পড়াশোনা করো, একদিন তোমরাও এমন সম্মান ও উপহার পাবে।
সহকারী শিক্ষক আহমেদ হোসেন মণ্ডল লাল মিয়া বলেন,প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। আমরা এমন পৃথিবী রেখে যেতে চাই না, যেখানে খাবার থাকবে কিন্তু অক্সিজেন থাকবে না।
সহযোগী সাইফুল ইসলাম বলেন,প্রতিবছর এই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করার উদ্যোগ আমরা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied