ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে কৃষক কার্ড বাস্তবায়নের জন্য কৃষকের তথ্য সংগ্রহ উদ্বোধন


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ৩:৫০

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষক কার্ড বাস্তবায়নের জন্য কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও  কৃষি অফিসের আয়োজনে নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া ব্লকে কৃষকের তথ্য সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ডিজিটাল উদ্যোগের ফলে কৃষি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকেরা তাদের প্রাপ্য সুবিধা সহজে লাভ করবেন। এই কার্ডটি কেবল একটি পরিচয়পত্র নয়, বরং এটি কৃষকদের জন্য একটি আধুনিক সেবার প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। 

উপজেলা কৃষি অফিসার মো: মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার রাশেদুজ্জামান ইমরান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহবুবুল হক অপু সহ বিভিন্ন উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।

উল্লেখ্য, কৃষক কার্ডধারী কৃষকেরা ন্যায্যমূল্যে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন এবং সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি আর্থিক অনুদান ও ভর্তুকি পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা এর মাধ্যমে বিশেষ অগ্রাধিকার পাবেন, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত