বারহাট্টায় ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনার বারহাট্টায় দুইটি পৃথক অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৬০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বারহাট্টা থানা পুলিশের বিশেষ অভিযানে বুধবার ও বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সিংধা ইউনিয়নের সিংধা চৌরাস্তা বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা সোনাউল্লার চর গ্রামের মো. রানা আহমেদ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার লুঙ্গির কোঁচা থেকে কালো প্যাকেটে মোড়ানো অবস্থায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার পাঁচশত টাকা।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে বারহাট্টা সদর ইউনিয়নের গোপালপুর পশ্চিম বাজার মোড়ে আরেক অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. সুমন (৩০) ও মো. মারুফ (২১) নামের দুই যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে দুই পিস ইয়াবা এবং মারুফের কাছ থেকে তিন পুড়িয়া (০.৬০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমন মহাজনপাড়া এবং মারুফ বৃ-কালিকা গ্রামের বাসিন্দা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদের আদালতের প্রেরণের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন