টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ (টঙ্গী) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মেইল গেইট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার (১৬ জুলাই) টঙ্গীস্থ গাজীপুর সিটি কর্পোরেশন স্কুল প্রাঙ্গণে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে এ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।নঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি সরকারি উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সেই কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, একটি গাছ মানে একটি প্রাণ, একটি ছায়া এবং একটি নিরাপদ ভবিষ্যৎ। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক দায়িত্ব। তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিজা আক্তারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাপোস উদ্দিন, টঙ্গী অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম, প্রকৌশলী মহিদুল হক, ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফি, ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, বিএনপি নেতা শাহিনুর ইসলাম সরকার রনি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সুধীজন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, "সবুজ গাজীপুর, সুন্দর আগামী" প্রতিপাদ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা