ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ৩:৫৩

দিনাজপুরের হাকিমপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
বিগত ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে বাংলাদেশের শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করেছিল তারই ফলশ্রুতিতে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়েছে বলে  মনে করা হয়। জুলাই যোদ্ধাদের স্মরণে প্রতিবছরের ১৬  জুলাই দিনটিকে জুলাই শহিদ দিবস হিসেবে  দেশব্যাপী পালন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় হাকিমপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
হাকিমপুরে জুলাই যোদ্ধাদের অনেকেই উপস্থিত ছিলেন। বিগত জুলাই আন্দোলনের সময় আহত একজন জুলাই যোদ্ধা বলেন,"আমরা সংস্কারের জন্য আন্দোলন করেছি, বর্তমানে কিছু সংস্কার হচ্ছে, কিছু হচ্ছেনা, এখনও জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি  বলে তিনি দুঃখ প্রকাশ করেন। 
উক্ত আলোচনা সভায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন,  হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ অন্যান্য নেতাকর্মী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, পল্লী বিদ্যুতের এজিএম সোহরাওয়ার্দী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা,  উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম সহ হাকিমপুর উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারিরা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত