জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। উপজেলা প্রশাসনের তথ্য মতে বাঘা উপজেলায় জুলাই যোদ্ধা ৪ জন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীর যোদ্ধা জাহাঙ্গীর হোসেন। তিনি আন্দোলনের দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘটিত সংঘর্ষ ও নিজের গুলিবিদ্ধ হওয়ার লোমহর্ষক ও বীরত্বপূর্ণ স্মৃতিচারণ করেন।
সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের ছাত্র, জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল নজিরবিহীন। এই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, জুলাইয়ের চেতনা নতুন বাংলাদেশের পথচলায় সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জনি, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকৌশলী মোঃ আবু বাশির, উপজেলা মৎস্য অফিসার তহুরা হক, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন,
বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,বাঘা উপজেলা জামায়াতের আমির আবদুল আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের স্থানীয় নেতা-নেত্রীরা।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবুল কালাম। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ
নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ
জুলাই শহীদদের স্মরণে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শোক র্যালি
গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাশিয়ানীতে সন্ত্রাসবিরোধী আইনে ৪২০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সাতক্ষীরা মেডিকেল আউটসোর্সিং কর্মচারী নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত