নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
নড়াইল সদর উপজেলার দুর্গাপুর-ডুমুরতলা এলাকায় পাতিয়ার (পাতেল) বিলে উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এলাকার জনগনের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাতিয়ার বিলের মৎস্য সম্পদের সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতা মো: আজিজুর রহমান মিয়া। এ সময় মাইজপাড়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো: ইসহাক মিয়াসহ স্থানীয় মৎস্য চাষি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জহুরুল ইসলাম।
সূত্রে জানা যায়, মাছের অভয়াশ্রম পাতিয়ার বিলে রুই, মৃগেল ও পুটি মাছসহ বিভিন্ন প্রজাতির মোট ১৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাতিয়ার বিল এ অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটানোর প্রধান উৎস। মাছের পোনা অবমুক্তকরণের এই উদ্যোগের ফলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মো: জহুরুল ইসলাম বলেন,পাতিয়ার বিলের উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে দেশীয় প্রজাতির পুটি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।ফলে এই বিলে মাছ চাষ আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে যা এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস গ্রেফতার
হাতিয়ায় দোকানের শাটার ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নবীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক
শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল
অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ
প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক
মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু