ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ৪:৯

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১৯ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সদরে অবস্থিত ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা ট্রেইনিং কর্মকর্তা মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি (ইউএনও) অমৃত দেব নাথ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের জন্য কয়েকটি ফুটবলও প্রদান করেন। পরে সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য  অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,১. মোছা. আশরাফি আক্তার ২. মোছা. মুসফিরাত মাহিয়া ৩. মোছা. আফিফা আবিয়াত আরাবি ৪. মোছা. সাদিয়া কবির মৌনতা ৫. সুস্মিতা সাহা ৬. নম্রতা আরোহী দাস ৭. মোছা. মেহজাবীন মাহী ৮. আল তানমিম ইসলাম মেধা ৯. আ. স. ম. মুবতাসিম আল ছোয়াদ ১০. মো. সাফোয়ান রাজ ১১.মো.মাশফিকুর রহমান আকাশ ১২. মো. রবিউল ওমর ১৩.মো.রাগিব আল আরাবী ১৪. মো. মাসুম বিল্লাহ ১৫. মো. আজমাইন শাহরিয়ার ১৬. আলিফ আবরার ফাইয়াজ ১৭. মো. আল আফসান জানি রাদ ১৮. শ্রী বাঁধন মণ্ডল ১৯. সাইফ আল দ্বীন। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, ১. নুসরাত জাহান পারিসা ২. মোছা. তাসফিয়া তাহসিন ৩. ফাবিহা সানজিদা পিউলি ৪. শিহাহ সাবকাত মুহাম্মদ শাম। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। বিদ্যালয়ের এ অর্জন ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।  উল্লেখ্য উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৯৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ৪২ জন শিক্ষার্থী ট্যালেন্ট পুলে এবং ৫৭ জন শিক্ষার্থী সাধারণ গ্ৰেডে বৃত্তি পেয়েছে। ভূরুঙ্গামারী উপজেলায় এবার  ৫৫৯ জন পরিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ নেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা