ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-৭-২০২৬ বিকাল ৫:৪৯

মাদারীপুরে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহিদ দিবস' উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের শকুনী লেকের পাড়ে অবস্থিত 'জুলাই স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোছা. জেসমিন আকতার বানু, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে বক্তারা জুলাই স্মৃতিস্তম্ভ সংরক্ষণ, শহিদ পরিবারের ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, আইনি সুরক্ষা এবং তাঁদের অধিকার আদায়ের পাশাপাশি একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বৈষম্যহীন সমাজ গঠনে 'জুলাই সনদ' অবশ্যই বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভার আলোচকবৃন্দ।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা