জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার ষান্মাসিক পরবর্তী সেটআপ বা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো: আশরাফুল ইসলাম সভাপতি এবং তারেক ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।পূর্বে আশরাফুল ইসলাম
সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং তারেক ইসলাম
অফিস সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছের মোহাম্মদ ত্বহা।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জামায়াতে ইসলামীর আমির জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি এবং কার্যকরী পরিষদের সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার অফিস সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসেন,
ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি আসাদুল ইসলাম, এড. আসলাম হোসেন, ইমরান হোসেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংগঠনিক প্রক্রিয়া ও গঠনতন্ত্র মেনে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি জেলা শাখাকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। জয়পুরহাট জেলা শাখার আওতাধীন এই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আগামী দিনে আরও বেগবান হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন