রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতান, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জে.এম. নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবি.এম জিলানি, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কাশেম,রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক এস.এম জাকির হোসাইন, রায়পুর প্রেসক্লাবের সদস্য নাঈম হোসাইন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জুলাই শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের নেতারা।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহিদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন