রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে এ দিন বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন- গেজেট প্রাপ্ত জুলাই যোদ্ধা সোহেল রানা, থানার ওসি আমানুল্লাহ আল বারী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াত নেতা আব্দুল মতিন বিশ্বাস, এনসিপি নেতা শাহাজাহান আলী প্রমুখ।
এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন, যুব উন্নয়ন অফিসার আব্দুস সামাদ, উপ-খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন ও অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ২০২৪'র জুলাই আন্দোলনের কথা স্মরণ করেন এবং আবু সাঈদ সহ সকল জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ও আহত-পঙ্গু জুলাই যুদ্ধাদের সুস্থতা কামনা করেন। এই সাথে তারা জুলাই চেতনাকে সমুন্নত রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied