ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-৭-২০২৬ বিকাল ৫:৫৩
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য আবহে গাজীপুরে শুরু হয়েছে ভাওয়াল রাজাদের শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা-২০২৬। বৃহস্পতিবার সকালে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী রথ টানার মধ্য দিয়ে এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। রথযাত্রার পাশাপাশি শুরু হয়েছে ২০ দিনব্যাপী ঐতিহ্যবাহী রথমেলা, যা গাজীপুরসহ আশপাশের জেলা থেকে আসা হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
 
রথযাত্রার সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও রথমেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদউজ্জামান, আহম্মদ আলী রুশদী, সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল এবং মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে হাজারো ভক্ত ও দর্শনার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রথ টানার কর্মসূচি সম্পন্ন হয়। রথখোলা ও আশপাশের এলাকা ভক্তদের জয়ধ্বনি আর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি গাজীপুরের ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। তিনি আরও বলেন, যেকোনো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে তারা অতীতেও পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। উৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীরাও সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।
 
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, রথযাত্রা ও রথমেলাকে ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং তাদের সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, রথখোলা এলাকায় আয়োজিত মেলায় নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড এবং দেশি হস্তশিল্প, খেলনা ও মিষ্টান্নসহ শতাধিক স্টল বসেছে। 
 
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই উৎসব আগামী ২০ দিন ধরে দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে বলে আশা করা হচ্ছে। এই মেলা একদিকে যেমন স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত