ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৬ বিকাল ৫:৫৪

ঐতিহাসিক 'জুলাই ২৪' এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের  অসামান্য আত্মত্যাগের স্মরণে নেত্রকোনার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৬।

সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে (১৬ জুলাই) বৃহস্পতিবার গণমানুষের অধিকার আদায়ের এই মহান আন্দোলনের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে বারহাট্টাবাসী। সকালে বারহাট্টা উপজেলা পরিষদ হল রুমে জুলাই শহীদদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচরীবৃন্দ,  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ জুলাই যোদ্ধারা। এ সময় সকলে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ কে ভাবগম্ভীর পরিবেশে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা