উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন,‘ বিরোধীদলীয় বেশিরভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয় নাই। সেই একই বৈষম্য আমরা দেখতে পারছি। প্রধানমন্ত্রী তিন্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেন নাই। ’
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশে এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ উত্তরবঙ্গে যে আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এবারের বাজেটে সরকার সেই বৈষম্য দূর করতে পারে নাই। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করছে এই সরকার। আমরা এটা মেনে নেব না। এই উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে। তাদের সন্তান আবু সাঈদ দুই হাত প্রসারিত করে জীবন দিয়েছে। তারা ভোট দিয়ে এগারো দলকে জয়যুক্ত করেছে। আমরা তাদের ভোটাধিকার, তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবো। এটা আমাদের প্রতিশ্রুতি।’
জুলাই বিপ্লবে কৃষক পরিবারের সন্তানদের অবদান স্মরণ করে নাহিদ ইসলাম বলেন,‘ আবু সাঈদ ছিলেন কৃষকের সন্তান। জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছিলেন তাদের বেশিরভাগ ছিলেন কৃষক পরিবার থেকে আসা। কিন্তু এদেশে আমরা দেখছি, কৃষকের পক্ষে কেউ কথা বলে না। কৃষক তার ফসল ফলাতে যে পরিশ্রম, যে টাকা ব্যয় করছে বিক্রির সময় তার ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ সব কিছুর দাম বেড়েছে। নানা ধরণের সিন্ডিকেট হচ্ছে। এই নতুন সরকারও কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে পারেনি। যেখানে খরচ থেকে শুরু করে সব কিছু বেড়েছে। কৃষকরা নানা সমস্যায় ভুগছেন। আপনারা দেখছেন কৃষকরা এখন কৃষি কাজ ছেড়ে দিচ্ছে, কৃষিতে আগ্রহ হারিয়ে ফেলছে।’
কৃষকদের সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘ কৃষক কার্ড দিয়ে কৃষি সমস্যার সমাধান হবে না। একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি হবে। কৃষক কার্ড দিয়ে দুর্নীতি হবে। সেটা কৃষক দলের কাছে যাবে, যুবদলের কাছে যাবে, শ্রমিক দলের কাছে যাবে। প্রকৃত ভুক্তভোগী যে কৃষক তার পরিবারে যাবে তার নিশ্চয়তা নেই। ’
তিনি আরও বলেন, ‘ আমরা কৃষক কার্ডের বিপক্ষে নই। কৃষকদের অধিকার শুধু কিছু টাকার কার্ডের বিনিময়ে সম্ভব নয়। শুধু কৃষক কার্ড দিয়ে কৃষি সমস্যার সমাধান হবে না। এটা দিয়ে আপনাদের সেচের সমস্যা, বীজের সমস্যা, কীটনাশকের সমস্যার সমাধান হবে না।’
জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকা এই উদীয়মান রাজনীতিবিদ বলেন, ‘ দেশের কৃষিকে ধ্বংস করা, নষ্ট করা একটা ষড়যন্ত্র। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের ষড়যন্ত্র। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে আমাদের কৃষি ছাড়া বিকল্প নেই। কৃষিকে আধুনিকায়ন করতে হবে। কৃষকদের অধিকার ও সম্মান নিশ্চিত করতে হবে। আমরা সে লক্ষ্যে কাজ করতে চাই। কৃষকরা যেন আমাদের ভ্যানগার্ড হন সেজন্য আমরা তাদের কল্যাণে কাজ করতে চাই। এজন্য জাতীয় কৃষক শক্তির পথচলা শুরু হচ্ছে।’
পরে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্য সচিব করে জাতীয় কৃষক শক্তির কুড়িগ্রাম জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। আরও উপস্থিত ছিলেন দলটির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া সহ জেলা নেতৃবৃন্দ।
নারী শক্তির আহবায়ক নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন