গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার
অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে জেলা প্রশাসনের প্রস্তুতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন নির্দেশনা ও সতর্কবার্তা জনগণের কাছে পৌঁছে দিতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করেছে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে মাইকিং, সড়ক প্রচার, স্থানীয় ও জাতীয় গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্যার পূর্বপ্রস্তুতি, নিরাপদ আশ্রয় গ্রহণ, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, ডেঙ্গু ও ডায়রিয়া প্রতিরোধ, সাপের কামড় এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা প্রচার করা হচ্ছে।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ২০ শতাংশ এলাকা আংশিক প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এছাড়া জেলার ১৭২টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সরকারি মজুদে রয়েছে ১০০ মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা এবং ৪৮ বান্ডিল ঢেউটিন। পরিস্থিতির অবনতি হলে দ্রুত সহায়তা নিশ্চিত করতে অতিরিক্ত ত্রাণসামগ্রীর চাহিদাও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আগাম পাঠানো হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেলেও কোনো স্টেশনেই পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়নি। প্রশাসন সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস জনগণকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রয়োজন দেখা দিলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার এবং জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী