ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৬ দুপুর ১২:৪৫

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার উদ্যোগে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি সালেহা পারভীন রচি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান সরকার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক নিয়াজ মাহফুজ খান টিটো।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেন স্কুলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সাথে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা