পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রেরিত উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার (তারিখ) রাতে পটিয়া ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিমের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এনসিপি সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে দলের স্বেচ্ছাসেবকেরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন। উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করে তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুতের কাজও চলছে। এ তালিকার ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। ত্রাণ বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে পুনর্বাসন কার্যক্রমও বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য মীর মনছুরুল ইসলাম, উপজেলা সদস্য মোহাম্মদ আরজু, জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আশরাফুল ইসলাম তকীর, মো. রবিউল হাসান, আবদুল আলিম, মোহাম্মদ মিসকাত, জুলাই যোদ্ধা মো. আকরাম, মোহাম্মদ আমজাদ হোসেনসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা