ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে বরগুনার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির আজমাঈন মাহি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত রোববার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে। এতে প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে মাহি।
মাহি দৈনিক আগামীর সময় এর পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ইমরান হোসাইন ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. খাদিজা খানম দম্পতির ছেলে। বর্তমানে খাদিজা খানম বরগুনার বেতাগী উপজেলায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহির মা খাদিজা খানম বলেছেন, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং নিরলস পরিশ্রমের ফলেই মাহি এ সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, ভবিষ্যতেও ছেলে যেন মেধা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চান।
মাহির এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের আশা, ভবিষ্যতেও সে লেখাপড়ায় ধারাবাহিক সাফল্য ধরে রেখে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’