ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৬ দুপুর ১২:৪৮

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেকুয়া উপজেলা শাখা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে যুবদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৮ শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, লবণ, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পানিবন্দি থাকার কারণে কর্মহীন হয়ে পড়া এবং মানবিক সংকটে থাকা পরিবারগুলোর মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা বলেন, দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো যুবদলের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দলীয় নেতাকর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা জানান, জনগণের দুর্দিনে পাশে থাকাই যুবদলের অঙ্গীকার এবং ক্ষতিগ্রস্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, বন্যার এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় মানুষের দুঃসময়ে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও সকল রাজনৈতিক নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই। জনগণের সেবা ও কল্যাণে যুবদল সবসময় নিবেদিত।

এ সময় উপজেলা যুবদলের পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশ নেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বন্যার কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন কঠিন সময়ে যুবদলের এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে। তারা এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা