বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
সারাদেশের ন্যায় বাগেরহাটেও বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু রোগি। গত ১৫ দিনে বাগেরহাট জেলা সদর হাসপাতালে কমপক্ষে দুইশো ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন অন্ততঃ ১০ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি সপ্তাহে একদিনেই সর্বোচ্চ ৫৩ জন রোগী ভর্তি হয়। হাসপাতালের রেকর্ড অনুযায়ী ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে জেলার কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার সীমান্ত এলাকাতে। জনবল সংকটে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। আগামী দুই মাস ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বাড়ার শঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ও বারুইখালী গ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার ও গৃহবধূ সোমা সাহা বলেন, বাড়ির পাশে বেশ কয়েকজন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন। তাদের কারনে আমরা আক্রান্ত হয়েছি। ডেঙ্গু উপসর্গ জ¦র, গা ব্যাথা হলে চিকিৎসকের কাছে আসি। তারা নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে ডেঙ্গ পজেটিভ হয়। তারপর থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, বাগেরহাটে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। গত মে মাস থেকে ডেঙ্গু রোগী ভর্তি হতে শুরু করে। জুন মাসে তা দাঁড়ায় দুইশোতে। জুলাই মাসের মাঝামাঝিতে রোগীর সংখ্যা ছাড়িয়েছে চারশোতে। দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে প্রতিদিন অন্তত ১০ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি সপ্তাহে একদিনেই সর্বোচ্চ ৫৩ জন রোগী ভর্তি হয়। এখনই ডেঙ্গু রোগের লাগাম টানা না গেলে সামনে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। সামনে রোগী আরও বাড়বে। হাসপাতালে ভর্তি রোগী সবচেয়ে বেশি আসছে কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলা দুটির সীমান্তবর্তি এলাকা দিয়ে। এই এলাকাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। হাসপাতালে একটি ইউনিট চালু করে সেখানে ডেঙ্গু রোগীদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাই এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ