ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৭-২০২৬ দুপুর ১২:৫৭

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানার হাতিমারা-বরশোডেঙ্গা এলাকার প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসব পরিবারের সদস্যরা।এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেনের নির্দেশনায় পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে শুকনো খাবার, খাবার স্যালাইনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকালে প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সিটি কর্পোরেশনের দায়িত্ব। পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা