দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় এবং ত্রাণ কার্যক্রমের অগ্রগতি দেখতে দুই দিনের সফরে কক্সবাজার এসেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ১৭ ও ১৮ জুলাই তিনি কক্সবাজার, চকরিয়া ও পেকুয়া ও মাতামুহুরি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন।
১৭ জুলাই সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাছেন। এরপর তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। দুপুরে স্থানীয় প্রশাসনের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে আবারও চকরিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। রাতে তিনি পেকুয়ায় অবস্থান ও রাত্রিযাপন করবেন।
১৮ জুলাই সকালে পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। পরে মাতামুহুরি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বিকেলে কক্সবাজার সার্কিট হাউসে মতবিনিময় শেষে সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
সফরকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে উপস্থিত থাকবেন। এই সফরের মাধ্যমে বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান সরকারি সহায়তা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন