ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৭-৭-২০২৬ দুপুর ২:৫৮

চট্টগ্রামের সন্দ্বীপে প্রাকৃতিক দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমন্বয়, স্বচ্ছতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন। সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সম্প্রতি টানা ভারী বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের ফলে সৃষ্ট জলাবদ্ধতা, বন্যা এবং উপকূলীয় এলাকার মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি সহায়তা নিশ্চিত করতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, বাস্তবায়ন কৌশল ও কার্যক্রম তুলে ধরে বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এজন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় সন্দ্বীপের ৪০০টি ঝুঁকিপূর্ণ পরিবারকে বহুমুখী নগদ সহায়তা, স্বাস্থ্যবিধি সামগ্রী ও নারীদের প্রয়োজনীয় উপকরণসমৃদ্ধ কিট প্রদান করা হবে। এছাড়া ৪০০টি গবাদিপশু পালনকারী পরিবারকে জরুরি পশুখাদ্য সরবরাহ করা হবে, যাতে তারা তাদের উৎপাদনশীল সম্পদ রক্ষা করে দ্রুত জীবিকা পুনরুদ্ধার করতে পারে। পাশাপাশি স্থানীয় জনগণের অগ্রাধিকারভিত্তিক চাহিদা অনুযায়ী পরামর্শ সভার মাধ্যমে প্রাথমিক পুনরুদ্ধারমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পর প্রথমবারের মতো কোনো বেসরকারি উন্নয়ন সংস্থা সন্দ্বীপে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারে অনেক পরিবার জলাবদ্ধ অবস্থায় রয়েছে। ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, কৃষিজমিতে লবণাক্ত পানির প্রবেশ এবং গবাদিপশুর খাদ্যসংকটের মতো পরিস্থিতিতে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চাহিদা পূরণ এবং পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোস্ট ফাউন্ডেশন ও স্টার্ট ফান্ড বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং জনপ্রতিনিধিদের স্বচ্ছতা নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নে সার্বক্ষণিক সহযোগিতা ও তদারকির আহ্বান জানান।

সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর ঠাকুর বলেন, প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় প্রকল্পটি সফল ও নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় কমিউনিটি নেতা ও অন্যান্য অংশীজন সময়োপযোগী এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ

মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি

সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার

রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ কৃষকের বোরো ধান নষ্ট