ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৭-৭-২০২৬ দুপুর ৩:৫

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজার সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৬ জুলাই) বিকাল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত খালিয়াজুরী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত) অনুযায়ী পৃথক দুই মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়।

আটককৃতরা হলেন— আবুল কাশেম (৪২), পিতা: মো. সুরুজ আলী, গ্রাম: দৌলতপুর, উপজেলা: নিকলী, জেলা: কিশোরগঞ্জ এবং মো. মাফিজুল (২৪), পিতা: আবু কালাম, গ্রাম: পুরান বগাদিয়া, উপজেলা: মিঠামইন, জেলা: কিশোরগঞ্জ।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অলিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত) অনুযায়ী অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ড নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে, নদীভাঙনের ঝুঁকি বাড়ায় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আজকের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত