ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৬ দুপুর ৩:৭

জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন এখন দৃশ্যমান কুড়িগ্রামে। প্রতিবছর জলবায়ুর প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জেলার কৃষকরা। এসব ক্ষতি মোকাবিলায় জেলার কৃষকরা এখন জলবায়ু অভিযোজন পদ্ধতিতে অমৌসুমী বা বারোমাসি ফসল চাষাবাদ করে ক্ষতি কাটিয়ে উঠছে।
সরেজমিনে দেখাযায়,জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ঝাড়খোলা গ্রামের কৃষক জামান মিয়া অমৌসুমী বা বারোমাসি তরমুজ চাষ করেছেন। মাত্র ২৫শতক জমিতে পলিটানেল পদ্ধতিতে ব্যবহার করে তিনি সাড়ে ৩শতাধিক তরমুজের চারা রোপন করেছেন। জমির চারপাশে নাইলন জালের বেড়া এবং পলিটানেল পলিথিনের সুড়ঙ্গাকার ছাউনি দিয়েছেন। এরমধ্যে জিআই তার ও বাঁশের তৈরি মাচাসহ ফেরোমন,বিষটোপ ও হলুদ ফাঁদ ব্যবহার করেছেন। যা কৃষিতে গ্রিনহাউসের মতো কাজ করে। এটি ফসলকে অতিরিক্ত ঠান্ডা,অতিবৃষ্টি এবং তাপমাত্রাসহ ক্ষতিকারক পোকামাকড় এবং পাখির আক্রমণ  থেকে গাছ ও ফল রক্ষা করে। এছাড়াও ছত্রাকজনিত রোগের প্রভাবও হ্রাস পায়। পলিটানেলের ভিতরে আর্দ্রতা সংরক্ষিত থাকে। এর ফলে বাষ্পীভবন কমে যায় এবং মাটিতে জলের অপচয় অনেক কম হয়। নিয়ন্ত্রিত ও অনুকূল পরিবেশ পাওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে এবং উন্নত মানের ফসল উৎপাদন করার পাশাপাশি উৎপাদন খরচ কম হয়।
সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের খালিশা কালোয়া গ্রামের কৃষক জিয়াউর রহমান ১৫শতক জমিতে ৩শতাধিক বারোমাসি তরমুজ চাষ করেছেন। যা দেখতে ছোট,লম্বাটে,ডিম্বাকার,কালো খোসা, ভেতরে টকটকে লাল শাঁসযুক্ত তরমুজ। তরমুজগুলো অসময়ে ওঠার কারণে বাজারে চাষিরা ভালো দাম পাচ্ছেন। দিন দিন অমৌসুমী তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠছে জেলায়। ছোট আকারের বারোমাসি তরমুজের বেশ কয়েকটি জাতের বীজ এ দেশে এখন পাওয়া যাচ্ছে। এসব জাতের মধ্যে হাইব্রিড চায়না,থাইল্যান্ড,সুইট বেবিু, সুইটকর্ন ইত্যাদি।এসব জাত বছরের যে কোনো সময় চাষ করা যায়। মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এ জাতের তরমুজের চারা লাগানো যায়। বিঘায় ১২০০ হতে ১৪০০টি চারা লাগানো যায়। এছাড়াও বারোমাসি তরমুজ চাষের জন্য বিঘা প্রতি জৈব সার বা ভামিং কম্পোষ্ট ২০০কেজি, ইউরিয়া-৪০কেজি, টিএসপি-৪০ কেজি,এমওপি-৪০ কেজি,জিপসাম-২০ কেজি, জিংক সালফেট-১ কেজি ও বোরণ সার দেড় কেজি। সব সার বেড তৈরির সময় বেডের মাটির সাথে মিশিয়ে দিতে হয়।
কৃষক গোলজার বলেন,আমি মে মাসের শুরুতে এই তরমুজের চারা রোপন করেছি। এতে আমার বাঁশের মাচা,শ্রমিক, সারসহ প্রায় ২৫হাজার টাকা খরচ হয়েছে। চলতি মাসের শুরুতেই প্রথম দফায় আমি ৭০টি তরমুজ তুলেছেন। প্রতিটি তরমুজ গড়ে ৩/৪কেজি ওজন হয়েছে,দুই হাজার টাকা দরে মণ বিক্রি করেছি। সামনে আরও দুই বার এই তরমুজ তুলতে পারবো। সামনে আরও দুই বার ফলন তোলার পাশাপাশি কোন খরচ না করে পুনরায় দু’বার তরমুজ রোপন করা যাবে। এতে করে বছরে তিনবার তরমুজ এবং একবার সবজি চাষ করা যাচ্ছে। ফলে এক জমিতে একাধিকবার আবাদ করে অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন কৃষকরা।  
জামান মিয়া বলেন,জেলার আবহাওয়ার এখন ঠিক নেই। অতিবৃষ্টি আর তাপমাত্রা বেড়ে যাওয়ায় আবাদে সমস্যা হচ্ছে। এমন হয় আবাদ নষ্ট হয়ে যায়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবার পলিটানেল ব্যবহার করে প্রথমবার তরমুজ চাষ করতেছি। পলিটানেল ব্যবহারের ফলে অতিবৃষ্টি ও অতিতাপ নিয়ন্ত্রণ হয়। এছাড়াও জৈব সার,মালচিং পদ্ধতি, বাঁশের তৈরি মাঁচা, জিআই তার,নাইলনের জাল,ফেরোমন,হলুদ ফাঁদ,বিষটোপ ব্যবহার করে বারোমাসি তরমুজ আবাদ করছেন।
কৃষাণী জেসমিন আরা এবং খাদিজা বলেন,অমৌসুমী বা বারোমাসি তরমুজ আবাদ করে কৃষকরা বছরে ৩হতে ৪বার ফসল ফলিয়ে খাদ্য নিজেদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে আর্থিক লাভবান হচ্ছেন।
আরডিআরএস,বাংলাদেশ রংপুর বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন,আমাদের এই অঞ্চলের কৃষকরা তাদের জমি যেন সারাবছর উৎপাদন মুখি হয় সেজন্য আরডিআরএস ও পল্লী-কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক-কারিগরি সহায়তা প্রদান করছে। এই কার্যক্রম জেলায় ছড়িয়ে দিতে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মেহিদী হাসান বলেন, কুড়িগ্রাম সদর, রাজারহাট,ভূরুঙ্গামারী এবং উলিপুর ৩৫একর জমিতে তরমুজ চাষ হয়েছে। অমৌসুমী বা বারোমাসি তরমুজ চাষ করে এই অঞ্চলের কৃষকরা ভালো মুনাফা পাচ্ছেন। ফলে অনেক কৃষক আগ্রহী হয়ে উঠছেন। আমরা কৃষক বিভাগ থেকে তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়