ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৭-২০২৬ দুপুর ৩:৮
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ওইদিন বিকেল সাড়ে ৩টায় উপজেলার দক্ষিণ বিল্বগ্রামের মহা সার্বজনীন রাধা গোবিন্দ ও মনসা মন্দির অঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠানসহ বর্ণাঢ্য রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার গুরুবাড়ী, বিল্লগ্রাম, জঙ্গলপট্টি এলাকার হাজার, হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, ভক্ত ও পূজারীদের অংশগ্রহণে মন্দির অঙ্গন তখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। 
ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে আমন্ত্রিত অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র হালদার।অতিথি হিসেবে রথযাত্রা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল, স্থানীয় বিএনপি নেতা খবির হোসেন সিকদার, শিক্ষক নেতা এস, এম জাকির হোসেন, কিরণ চন্দ্র গোস্বামী, সঞ্জয় কুমার দে, জীবন গোস্বামী, অজয় গোস্বামী।এক পর্যায়ে অতিথিবৃন্দ, পুরোহিত ও ভক্তরা মিলে মন্দির অঙ্গনে ফলদ-বনজ ও ফুলের চারাসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষের চারা রোপন করেন। 
এরপর ওইদিন বিকেল ৪টা ১ মিনিটে রথযাত্রার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক হরিদাস গোস্বামী। শেষে বিশাল আকৃতির এক কাঠের রথে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে স্থাপন করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ভক্ত ও পুজারিবৃন্দরা রথটিকে টেনে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা (ভক্তরা) ‘জয় জগন্নাথ’ 'জয় জগন্নাথ' ধ্বনি দিতে দিতে রথ টানেন এবং ভক্তি ভরে জগন্নাথ দেবের উপস্থিতি অনুভব করেন।
ওইদিন সন্ধ্যায় রথটি নিয়ে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেন। রথযাত্রাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী নানান বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোরদের ভিড়ে এলাকাটি তখন মুখরিত হয়ে ওঠে।উৎসবকে নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়