নৈশপ্রহরীকে বেঁধে কলেজের মালামাল লুট
ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে নৈশপ্রহরীকে বেঁধে জিম্মি করে নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
একই রাতে কলেজ সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমারের তামার কয়েলও চুরি হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভোররাতে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল কলেজ ভবনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা কলেজের নৈশপ্রহরী কাজী রেজাউল করিমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
এরপর দুর্বৃত্তরা অধ্যক্ষের কক্ষসহ কলেজের বিভিন্ন কক্ষের তালা, আলমারি ও ড্রয়ার ভেঙে তল্লাশি চালায়। একপর্যায়ে তারা নগদ প্রায় ২০ হাজার টাকা, তিনটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।
নৈশপ্রহরী কাজী রেজাউল করিম জানান, মুখোশধারী দুর্বৃত্তরা তাকে রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং কলেজের চাবি ছিনিয়ে নেয়। পরে তারা বিভিন্ন কক্ষে প্রবেশ করে মালামাল লুট করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন।
এদিকে, একই রাতে কলেজের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ ও ৫ কেভির দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে সেগুলোর ভেতরের তামার কয়েল চুরি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে সকালে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
কলেজের অধ্যক্ষ এ.টি.এম জহির রায়হান বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শুধু মালামাল নয়, গুরুত্বপূর্ণ কাগজপত্রও খোয়া গেছে, যা আমাদের জন্য বড় ক্ষতি।”
এসআই মো. আজহারুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’