ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নওয়াপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ২ বছর পুর্ন হলো আজ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৭-৭-২০২৬ বিকাল ৬:৩০

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনার দুই বছর পূর্ণ হয়েছে আজ। ২০২৪ সালের ১৮ জুলাই সংঘটিত ওই ঘটনায় শিক্ষার্থী ও একজন সংবাদকর্মী আহত হলেও এখনো পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রংপুরে শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর প্রতিবাদে ওই দিন নওয়াপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। নওয়াপাড়া মডেল স্কুলের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি স্বাধীনতা চত্বর হয়ে নূরবাগ এলাকার দিকে গেলে সেখানে হামলার ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা, লোহার রড ও হকিস্টিক নিয়ে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নারী শিক্ষার্থীরাও হামলার শিকার হন। এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি তাওহীদ হাসান উসামা। অভিযোগ অনুযায়ী, তাকে মারধরের পাশাপাশি তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয় এবং কিছু সংবাদ সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী হামলায় জড়িত ছিলেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, হামলার ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হলেও দুই বছর পার হয়ে গেলেও এখনো কোনো মামলার দৃশ্যমান অগ্রগতি বা বিচারিক প্রক্রিয়া শুরু হয়নি। ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস