ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৬ বিকাল ৬:৩১

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, "বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।"
শুক্রবার (১৭ জুলাই) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখা আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদ। আজকের এই কৃতী শিক্ষার্থীরা বাউফলের গর্ব এবং তাদের এই সাফল্য ভবিষ্যতের বড় অর্জনের পথ দেখাবে।
শুধু পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।
বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানে দক্ষ হওয়ার বিকল্প নেই। তিনি সন্তানদের আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি সঠিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান।

বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি কে. এম. তামিম, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম সোহেল, সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর এবং বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লিমন হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের চোখে আগামীর স্বপ্ন ও উচ্ছ্বাস
সংবর্ধনা পেয়ে নিজেদের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায় কৃতী শিক্ষার্থীরা:

জোবায়ের আহমেদ সান জানান,
"বৃত্তি পেয়ে আমি খুবই আনন্দিত। আজকের এই সংবর্ধনা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য কাজ করতে চাই।"

রেজওয়ানা বিনতে রফিক জানান,
"সাফল্যের এই মূল্যায়ন আমাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। নিয়মিত পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই।"
জোহরা আক্তার জানান,
"বৃত্তি পাওয়া আমার জন্য অনেক বড় অর্জন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফল করে বাবা-মা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে চাই।"
নুহা ইসলাম জানান,
"এই সম্মাননা আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতায় সামনে আরও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চাই।"

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে, যা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ এবং শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক উপহার হিসেবে কলম, দোয়ার স্টিকার, শিক্ষণীয় ও ইসলামিক বই তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়