ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের


বেলাল উদ্দিন photo বেলাল উদ্দিন
প্রকাশিত: ১৭-৭-২০২৬ বিকাল ৬:৩২

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার ফজু সওদাগর (প্রকাশ ভান্ডারী) বাড়িতে ৬০ বছর বয়সী আবু সিদ্দিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ গোপনেরও চেষ্টা করা হয়। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ১৫ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে ব্যাটারি চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে আবু সিদ্দিকের সঙ্গে শেখ আহাম্মদ ওরফে রুবেল (৩৫) এবং তাঁর সহযোগী সাইফুল (২৮)-এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুরুতর আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে পাশের একটি ট্রাক গ্যারেজে নিয়ে রাখা হয়। সকালে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান।

এক প্রত্যক্ষদর্শী দাবি করেন, তিনি হামলাকারীদের অনুরোধ করেছিলেন বৃদ্ধকে আর না মারতে। কিন্তু তাঁর দাবি অনুযায়ী, সেই অনুরোধ উপেক্ষা করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে আসলাম বলেন, "আমার পিতার মূল হত্যাকারী তাজুর ছেলে রুবেল এবং ডাইল বাড়ির সাইফুল। আমি প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। তদন্তে যাতে মূল ঘটনা ধামাচাপা না পড়ে, সেটিও নিশ্চিত করতে হবে।"

এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন, অভিযুক্ত রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চুরি, ছিনতাই, দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁরা আরও দাবি করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এই প্রতিবেদকের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযুক্ত নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিলেও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির এক নেতা দাবি করেন, রুবেল বিএনপির কোনো নেতা বা কর্মী নন। তাঁর ভাষায়, "কোনো রাজনৈতিক নেতার সঙ্গে ছবি থাকলেই তিনি দলের লোক হয়ে যান না।"

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, "ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জানান, "এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গ্যারেজ মালিক মিজান এবং প্রায় ১৫ বছর বয়সী আরেক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে এলাকাবাসীর একাংশ অভিযোগ করেছেন, এলাকায় গড়ে ওঠা কিছু অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। তাঁদের দাবি, এসব স্থানে মাদক সেবন, চুরি ও অপরাধীদের আনাগোনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ