বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রথম পর্যায়ে উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের কৃষক বিপুল দাসের বাড়িতে আটটি ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুর ইসলাম, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চুনু, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বায়েছ, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরওয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বর্ষা শেষে কৃষকদের শীতকালীন ফসল ও সবজি চাষে আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বড়লেখার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, কয়েকটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে, বাকিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, প্রথম ধাপে বর্ণি ইউনিয়নের উজিরপুর, মিহারী, ফরিংগা, নয়াগ্রাম, কান্দিগ্রাম, বর্ণি, বর্ণি ছেগা ও শিলকুরা গ্রামের কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষকের তথ্য সংগ্রহ শেষে তাদের কৃষক কার্ড দেওয়া হবে। কৃষক কার্ডধারীরা ১০ ধরনের সরকারি সেবা পাবেন। এর মধ্যে রয়েছে—জাতীয় ডিজিটাল কৃষক নিবন্ধন, সরকারি প্রণোদনা ও বিনা মূল্যে বীজ-সার বিতরণে অগ্রাধিকার, ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি যান্ত্রিকীকরণ সুবিধা, কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ, উৎপাদন ও ক্ষয়ক্ষতির সরকারি ডাটাবেজে অন্তর্ভুক্তি, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা ও পুনর্বাসনে অগ্রাধিকার, কৃষিপণ্য বাজারজাতকরণ ও সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এবং ভবিষ্যতের বিভিন্ন সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রাধিকার।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত