ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৭-৭-২০২৬ বিকাল ৬:৩৪

রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি এবং শিশু বলাৎকার মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের দিকনির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসান, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্স তেতুলিয়া বাজারের পূর্ব পাশে একটি কামারের দোকানসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. শাহাদৎ (৩৬), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- ২৪০ তেজকুনি পাড়া, ঢাকা-কে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর এক আরোহী মোটরসাইকেলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক শাহাদতের বিরুদ্ধে পুঠিয়া, চারঘাট ও বাঘা থানাসহ বিভিন্ন থানায় মাদক ও ডাকাতিসহ মোট ২০টি মামলা রয়েছে।

এদিকে পৃথক অভিযানে বাঘা উপজেলার উত্তর মিলিক (চাকিপাড়া) গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান (৬২), পিতা- মৃত মজের প্রামাণিককে একটি দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছেলেকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, “মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি ছেলে শিশু ধর্ষণ মামলার ভিত্তিতে অপর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে উভয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত