রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার(১৬ জুলাই ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৪ নং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী ।
জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী দাবি করেন, অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে শুরুতেই আপত্তি তোলা হয়েছিল। তাদের ভাষ্য, বিষয়টি নিয়ে প্রথমেই আমরা আপত্তি জানিয়েছিলাম। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় নির্দেশনার কারণে তাদের রাখা হয়েছে। এরপর আর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করিনি। তবে শহিদ দিবসের অনুষ্ঠানে তাদের উপস্থিতি আমাদের কষ্ট দিয়েছে।
জুলাই আন্দোলনের লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান মুঠোফোনে বলেন, শহিদ দিবসের আলোচনা সভায় ওই দুই আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন, তা আমি জানতাম না। কে তাদের আমন্ত্রণ জানিয়েছে, সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তাই বলতে পারবেন। বিষয়টি খুব দুঃখজনক।
এ বিষয়ে আবু জাফর মো. সালেহ বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করেছি, তবে কোনো চাঁদাবাজি, লুটপাট বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমি জুলাই আন্দোলনের বাস্তবতাকে মেনে নিয়েছি এবং এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই।
এবিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার বলেন, শহীদ দিবস এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, ওনাদেরকে কেউ বলেনি। ওনারা চেয়ারম্যান হিসেবে এসেছেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত