ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৭-২০২৬ রাত ১০:২৪

ফিফা বিশ্বকাপ ট্রফিটি একটি বিশেষভাবে তৈরি লুই ভিটঁ ট্রাঙ্কে করে নিউইয়র্ক-নিউজার্সির স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই ট্রফিটির বহনকারী ট্রাঙ্ক ডিজাইনের দায়িত্ব আবারও পেয়েছে এই ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউজ।

সাধারণত মূল বিশ্বকাপ ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখের ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। ট্রাঙ্কটির সামনের অংশে ‘ভিক্টরি’ ও ‘ভিটঁ’-কে নির্দেশ করে একটি সোনালি রঙের ‘ভি’ অক্ষর রয়েছে। এর সাথে ব্র্যান্ডটির সুপরিচিত মনোগ্রাম প্যাটার্ন এবং সোনা দিয়ে প্রলেপ দেওয়া পিতলের কর্নার প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে।

ট্রাঙ্কটির ভেতরের অংশ বেইজ রঙের চামড়া দিয়ে মোড়ানো এবং এতে লুই ভিটঁ ও ফিফার মধ্যকার অংশীদারিত্বের স্মারক হিসেবে একটি বিশেষ প্যাচ যুক্ত করা হয়েছে।

এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি এই কোম্পানিটি বিশ্বকাপ ট্রফির জন্য ট্রাঙ্ক ডিজাইন করল। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও তারা ট্রাঙ্ক তৈরি করেছিল।

এমএসএম / এমএসএম

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত