ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ফাইনালের আগে সেই ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১০:৮

বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগ মুহূর্তে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের সঙ্গে নিজের সেই বিখ্যাত ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুলেছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। 

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র ‘স্পোর্ট’ এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল, যেখানে দেখা যায় তরুণ মেসি শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন। প্রায় ১৮ বছর পর, সেই দুই তারকা এবার মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপ ফাইনালের মহারণ—স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচে।

শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি বলেন, ‘ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও যখন একদম ছোট শিশু, তখন আমি ওর সঙ্গে ছবিটা তুলেছিলাম... আর আজকে আমরা দুজনেই বিশ্বকাপের ফাইনালে খেলছি, এটা ভাবাই যায় না।’ 

ইয়ামালের বর্তমান ফর্মের প্রশংসা করে মেসি আরও যোগ করেন, ‘সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি, কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য। তবে (ফাইনালে) আমরা চেষ্টা করব সে যেন নিজের সেরাটা দিতে না পারে। স্পেনের দলটা দারুণ, শুধু লামিন একাই নয়। তবে আমাদেরও নিজস্ব শক্তি ও অস্ত্র রয়েছে।’ 

১৯ বছর বয়সি ইয়ামালকে এক ‘বৈশ্বিক তারকা’ হিসেবে আখ্যা দিয়ে মেসি বলেন, ‘তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই, তবে এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, তার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’ 

এদিকে সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই এই ছবি দেখে চমকে উঠেছেন ইয়ামালের স্প্যানিশ সতীর্থ মিকেল মেরিনো। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রথম যখন ছবিটা দেখি, আমার মনে হয়েছিল এটা বোধহয় এআই দিয়ে তৈরি, মোটেও বাস্তব নয়। 

ইতিহাসের অন্যতম সেরা দুজন খেলোয়াড়ের—এবং আশা করি ভবিষ্যৎ সেরা হিসেবে ইয়ামালের—এমন একটি ছবি থাকা সত্যিই অবিশ্বাস্য। আশা করি এই দুই তারকাকে নিয়ে আমরা একটি দারুণ এবং উপভোগ্য ফাইনাল দেখতে পাব।’ 

Parna / Parna

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত