ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

পরিবারের স্প্যানিশ সদস্যরা কোন দল সমর্থন করবেন জানালেন স্কালোনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১০:৪২

আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জিততে পারলে আজেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যা হবে এক অনন্য কীর্তি।

তবে এমন সাফল্য স্কালোনির পরিবারে মজার সমস্যাও তৈরি করতে পারে। কারণ, স্কালোনির পরিবারের বেশ কয়েকজন সদস্যের জন্ম ফাইনালের প্রতিপক্ষ দেশ স্পেনে।

ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, তাঁর স্বজনেরা আসন্ন এই মহারণে কোন দলের সমর্থন করবেন। স্কালোনি বলেন, ‘অবশ্যই আমার স্ত্রী ও সন্তানেরা আর্জেন্টিনাকেই সমর্থন করবে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও তিনি খুব ভালো করেই জানেন আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কী ধরনের চাপ সহ্য করছি। আর আমার ছেলেরা সেটা আরও ভালোভাবে বোঝে।’২০০৮ সালে ইতালির ক্লাব লাৎসিও থেকে ধারে স্পেনের ক্লাব মায়োর্কায় যোগ দেওয়ার পর সেখানেই এলিসা মনতেরোর সঙ্গে পরিচয় হয় স্কালোনির। পরে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ইয়ান ও নোয়ার জন্ম মায়োর্কাতেই। ইয়ানের জন্ম ২০১২ সালে আর নোয়ার চার বছর পর।

স্প্যানিশ নাগরিক হলেও স্কালোনির স্ত্রী ও দুই ছেলে এবার আর্জেন্টিনারই সমর্থক। কারণ, তাদের কাছে সবার আগে বাবার দায়িত্ব ও স্বপ্নই বড়।

২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা জয়ের উৎসবেও তাদের স্কালোনির পাশে দেখা গেছে। আকাশি-সাদা জার্সি গায়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলেছে, উদ্‌যাপনেও অংশ নিয়েছে তারা।

স্কালোনি আরও বলেন, ‘মায়োর্কায় আমাদের স্বজনেরাও নিশ্চয় দুই ভাগে বিভক্ত হয়ে আছে। তাদের জন্য এটা কঠিন পরিস্থিতি, সেটা আমি বুঝি। তবে যা–ই হোক, শেষ পর্যন্ত তারা খুশিই হবে।’

স্কালোনির স্ত্রীর পরিবারের সবাই মায়োর্কার বাসিন্দা। স্বাভাবিকভাবেই তাঁরা চাইবেন, স্পেন যেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। আবার আর্জেন্টিনা জিতলেও তাঁদের পরিবারের একটি বড় অংশের আনন্দ দেখার সান্ত্বনা অন্তত থাকবে।

Parna / Parna

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত