ফাইনাল ম্যাচের আগে রেফারি নিয়ে সতর্ক স্পেন কোচ
২০২৬ বিশ্বকাপজুড়ে মাঠের খেলার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল রেফারিং। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার নিয়ে প্রশ্ন এবং বিভিন্ন ম্যাচে রেফারিদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ, ফুটবলার ও সমর্থকরা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগও বারবার উঠে এসেছে।
এমন প্রেক্ষাপটে বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং ইস্যুতে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বলেছেন, ম্যাচ পরিচালনায় রেফারির কোনো ধরনের শিথিলতা বা নিয়মের বাইরে কাউকে ছাড় দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।
আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই মহারণের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে ম্যাচের দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিকের প্রসঙ্গ তুলে ধরেন।
উল্লেখ্য, ভিনচিকই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন।
রেফারিং নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে স্পেন কোচ বলেন, ‘রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া যাবে না।’
তবে একই সঙ্গে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন তিনি। দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর। কারণ আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়।’
ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন স্পেন কোচ। তার মতে, বিশ্ব ফুটবলের বর্তমান দুই সেরা দলের লড়াই হতে যাচ্ছে এটি। দুই দলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতায় রয়েছে অনেক মিল, ফলে শুরু থেকেই ম্যাচে থাকবে আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবলের ছাপ।
দে লা ফুয়েন্তে বলেন, ‘এটি অসাধারণ একটি ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। দুটি দলই নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করবে। আমরা আশা করি, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সঙ্গে সামলাবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ম্যাচ উপভোগ করতে পারে ফুটবল বিশ্ব।’
Parna / Parna
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’
ফাইনাল ম্যাচের আগে রেফারি নিয়ে সতর্ক স্পেন কোচ
স্পেন নাকি আর্জেন্টিনা, কার পক্ষে থাকবে স্কালোনির স্প্যানিশ পরিবার?
মেসিকে যে নজরে দেখছে স্পেন
পরিবারের স্প্যানিশ সদস্যরা কোন দল সমর্থন করবেন জানালেন স্কালোনি
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ প্রসঙ্গে ফ্রান্স কোচ ইংল্যান্ড এই ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না
ফাইনালের আগে সেই ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি
যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা
পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি