টানা কয়েকদিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবানের কৃষিখাত। জেলার সাতটি উপজেলায় হাজার হাজার হেক্টর কৃষিজমি ও বাগান পানিতে তলিয়ে গেছে।
টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি
টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার পানি নেমে যেতে শুরু করলেও বান্দরবানের বিভিন্ন এলাকায় স্পষ্ট হয়ে উঠছে কৃষিখাতের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র।
জেলার সদর ছাড়াও লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি, সবজি ক্ষেত ও ফলের বাগান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে।
শুধু কৃষিজমিই নয়, বন্যার তীব্র স্রোতে সাংগু ও মাতামুহুরী নদীর দুই তীরজুড়ে গড়ে ওঠা বিস্তীর্ণ মৌসুমি চাষাবাদও ভেসে গেছে।
ক্ষতি থেকে কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি সহযোগিতার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
বান্দরবানের ছাইঙ্গ্যা এলাকার কৃষক মংমং মারমা জানান, হঠাৎ বৃষ্টি আর নদীর পানিতে ডুবে থাকায় আমার তিতকরলা আর শসার বাগান পচে গেছে। অনেক টাকা ঋণ নিয়েছি এখন কীভাবে কিস্তি দেব জানিনা।
বান্দরবানের বালাঘাটা ভরাখালীর কৃষক জসীম জানান, এমন বৃষ্টি আর বন্যা হয়েছে যে আমাদের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আমাদের এই ক্ষতি এখন কে পুষিয়ে দেবে।
আলীকদমের পান বাজারের ক্ষতিগ্রস্ত কৃষক আবদুর রহমান জানান, কয়েকদিনের বৃষ্টি আর বন্যায় ফসলি জমি পানিতে তলিয়ে ছিল সে কারণে বেশিরভাগ শসা ও সবজি বাগান নষ্ট হয়ে গেছে। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতি স্পট হয়ে উঠেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বান্দরবানে কৃষিখাতের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি উৎপাদন স্বাভাবিক করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই পর্যন্ত আমরা বান্দরবানের ৭ উপজেলার যে তথ্য পেয়েছি সে অনুযায়ী বান্দরবানের ২১০৪ হেক্টর কৃষিজমি ও বাগান দুর্যোগে আক্রান্ত হয়েছে এবং ৩৬৮ হেক্টর কৃষিজমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৩২৩ জন কৃষক।
Parna / Parna
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত