ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার বিরোধে জোড়া খুন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১:১৬
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০)।
 
শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত ফারুক হোসেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ একই গ্রামের আতিয়ার শেখের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেন ও সামিরুল মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার এবং কথিত মাদক ব্যবসায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
 
 ঘটনার দিন বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে গভীর রাতে সামিরুল মোল্লার নেতৃত্বে একদল লোক ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলার খবর পেয়ে ছালিম হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডল (৩৫)-এর ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়।
 
এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। গুরুতর আহত মুল্লুক মণ্ডল অন্যত্র চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
 
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
 
তবে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং হামলার অভিযোগের বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়