ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে রান্নাঘরের মাটি খুঁড়ে ‘স্বর্ণের’ মূর্তি ও ব্রিটিশ কয়েন উদ্ধার, গ্রেপ্তার ২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১:১৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রান্নাঘরের চুলার পাশে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে প্রাচীন ব্রিটিশ আমলের মুদ্রা ও স্বর্ণসদৃশ ছয়টি মূর্তি। টাকার বিনিময়ে সাধারণ মানুষকে এসব প্রাচীন মুদ্রা ও স্বর্ণের পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জেলা ডিবি পুলিশ।
অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছেন আরও চার সহযোগীসহ অজ্ঞাতনামা কয়েকজন। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামে এই চাঞ্চল্যকর অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোচল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৬) এবং একই গ্রামের মোছা. সীমা বেগম (৩২)। পলাতক আসামিরা হলেন—পীরগঞ্জ থানার জগথা (এম.পি পাড়া) এলাকার মো. আকাশ আহম্মেদ (৩৫), কোচল গ্রামের মো. রুবেল (২৮), মো. সনিবুল­া ওরফে সালাম (৪২) ও মো. বাবুল ইসলাম (৪০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দিনাজপুর কোতয়ালী থানার পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিম (২৮) নামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক গড়ে তোলে এই প্রতারক চক্রটি। তারা আজিমকে প্রাচীন স্বর্ণের মূর্তি ও ব্রিটিশ আমলের কাঁচা পয়সা (কয়েন) দেওয়ার প্রলোভন দেখায়। তাদের কথায় বিশ্বাস করে আজিম ওই চক্রটিকে নগদ ৩ লাখ টাকা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বাকি টাকা পরিশোধের বিনিময়ে আজিমকে সেই মূর্তি ও কয়েন হস্তান্তরের কথা ছিল প্রতারকদের।
গোপন সূত্রে এই প্রতারণার খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কোচল গ্রামে জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে বিশেষ অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বাড়ির পেছন দিক দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে জাহাঙ্গীর ও সীমা বেগমকে আটক করা হলেও কৌশলে দৌড়ে পালিয়ে যান বাকি চার সহযোগী।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের শোবার ঘরের বারান্দায় রান্নাঘরের চুলার পূর্ব পাশ থেকে মাটি খুঁড়ে তল­াশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ৩ কেজি ৭০ গ্রাম ওজনের ৬টি গোপাল ঠাকুরের স্বর্ণসদৃশ সোনালী রঙের মূর্তি।
এ ছাড়া উদ্ধার করা হয় ৫টি প্রাচীন সাদা রঙের কয়েন, যার দুটিতে ইংরেজিতে ‘এডওয়ার্ড সপ্তম কিং অ্যান্ড এম্পারর’, একটিতে ‘ভিক্টোরিয়া এমপ্রেস’, একটিতে ‘ভিক্টোরিয়া কুইন’ এবং অন্যটিতে ‘জর্জ পঞ্চম কিং অ্যান্ড এম্পারর’ লেখা রয়েছে। সেই সঙ্গে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পিতল সদৃশ পুরাতন কলস জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের কোনো প্রকাশ্য জীবিকা নেই। তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে সাধারণ মানুষকে স্বর্ণের পুতুল ও রুপার মুদ্রা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিলেন। রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার হওয়া সীমা বেগমের বিরুদ্ধে ২০২৩ সালেও রানীশংকৈল থানায় প্রতারণার একটি নিয়মিত মামলা রয়েছে।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন বাদী হয়ে রানীশংকৈল থানায় পেনাল কোডের ৪০৬/৪১৭/৪২০/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার আসামিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত, রানীশংকৈল) আদালতে সোপর্দ করে তদন্ত শেষ না পর্যন্ত জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন