সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ জুলাই) ৫নং রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম বাদশার নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ইসরাত হোসেন কচি তালুকদার বলেন, “দলের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির আদর্শ ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে সাংগঠনিকভাবে সক্রিয় হতে হবে।”
৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “তৃণমূল নেতাকর্মীরাই দলের মূল শক্তি। সংগঠনকে গতিশীল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম বাদশা বলেন, “বিএনপি একটি গণমানুষের দল। সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তৃণমূলকে শক্তিশালী করেই আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মোঃ সালামিন শিকদার, ৮নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ আব্দুর রহিম হাওলাদার, ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান রুবেল, মোঃ হেলাল হাওলাদার, যুবদল নেতা মোঃ জুয়েল সরদার, মোঃ নুরে আলম বেপারী, মোঃ সোহেল হাওলাদার, মোঃ সাইম মল্লিক, মোঃ জালাল ডাক্তার, মোঃ জাম্বেল মুন্সি, মোঃ ইউনুস হাওলাদার, মোঃ সেলিম ফকির, মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, মোঃ ওবায়দুল হাওলাদার, মোঃ শাজাহান সিকদার,মোঃ বেল্লাল বেপারি, মোঃ রিপন ঘরামি, মোঃ সিরাজুল হাওলাদার, মোঃ রাকিব হাওলাদার, মোঃ সিফাত হাওলাদার, মোঃ মহিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত