ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১:২২

টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় অবশেষে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ জলকপাট গুলো দিয়ে পানি নিষ্কাশন শুরু করেছে। এতে প্রতিটি কপাট থেকে ৬ ইঞ্চি করে মোট ৯ হাজার কিউসেক পানি অপসারণ করা হচ্ছে। 

জলকপাট ছাড়ার সময় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আজ ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক পানির উচ্চতা পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কাপ্তাই বাঁধের পানি ছাড়ায় আতংকিত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য তিনি অনুরোধ জানান। 

প্রসঙ্গত, অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৪ দশমিক ৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এবং বিপৎসীমা ১০৮ ফুট। উজান থেকে নেমে আসা ঢলের তীব্রতা অব্যাহত থাকায় পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বেড়েছে পানি বিদ্যুৎ কেন্দ্রে। কেন্দ্রের ৫টি ইউনিটে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াট অতিক্রম করেছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়