ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১:২২

নেত্রকোনার বারহাট্টা থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিজের নিরাপত্তার জন্য বারহাট্টা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক ওমর আহম্মদ। তিনি দৈনিক জনবাণী পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি এবং বারহাট্টা প্রেসক্লাবের একজন সদস্য। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

জিডি সূত্রে জানা যায়, বারহাট্টার সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার গত ১৩ জুলাই বারহাট্টা থানায় "বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক ও অর্থ আত্মসাৎ" এমন একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে সাংবাদিক ওমর আহম্মদ অভিযোগকারী ঝুমার ভিডিও বক্তব্য ধারণ করে তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন। এতে ঝুমার অভিযোগের বিবাদী বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে সাদ্দাম তালুকদার গত ১৬ জুলাই ওমর আহম্মদকে মুঠোফোনে কল করেন। হুমকিদাতা সাদ্দাম তালুকদার মুঠোফোনে ঐ সাংবাদিককে বলেন, আমার গ্রাম নিয়ে যদি কেউ বদনাম করে তাহলে থাকে গুলি করে মেরে ফেলব।সাংবাদিককে যদি বর্তমান সংসদ সদস্যও সাপোর্ট দেয় তবে সংসদ সদস্যকেও গুলি করে মারার হুমকি দেওয়া হয়। এসময় ভুক্তভোগী সাংবাদিককে আশ্লীল ভাষায় গালিগালাজসহ আরো বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করা হয়।

সাংবাদিক ওমর ফারুক বলেন, এ ধরনের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ ঘটনায় তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিককে প্রাণ নাশের হুমকির একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি  অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা