চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম চন্দনাইশে চৌধুরী পাড়া এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক ও গুণী ব্যক্তিত্ব অধ্যাপক আলহাজ্ব মরহুম মোহাম্মদ ইসহাক উদ্দিন চৌধুরী'র স্মরণ সভা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে আছর স্থানীয় জামে মসজিদের মাঠে মরহুমের জীবন কাহিনী ও পথচলার উপর স্মৃতিচারণের মধ্য দিয়ে চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন এম এ করিম চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন এয়াকুব চৌধুরী, এ টি এম মাসুদ চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী,মনজুরুল আলম চৌধুরী, এম মনজুর মোর্শেদ চৌধুরী জিন্নাত আলী চৌধুরী, ফরিদ আহমেদ চৌধুরী, আয়ুব মিয়া চৌধুরী, মোহাম্মদ সেলিম চৌধুরী, নুরুল ইসলাম বাচা, ফরিদুল ইসলাম চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, আবু ছৈয়দ চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, আবু সাঈদ সিকদার, নজরুল ইসলাম চৌধুরী, আবু ছৈয়দ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, সাজ্জদ চৌধুরী, জাহিদুর রহমান চৌধুরী, রাজিব উদ্দীন চৌধুরী, এম মাসুদ চৌধুরী, মোহাম্মদ জাহেদ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্মরণসভায় বক্তারা বলেন,আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ এখানে সমবেত হয়েছি।আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর অবর্তমানে তাঁর স্মৃতিচারণ করতে আজ এখানে দাঁড়াতে হবে,তা কখনো ভাবিনি। তাঁর আকস্মিক চলে যাওয়া আমাদের মাঝে যে শূন্যতা তৈরি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়। 'জন্মিলে মরিতে হবে'-এ প্রকৃতির নিয়ম। কিন্তু কিছু মানুষের চলে যাওয়া সমাজ ও আমাদের হৃদয়ে গভীর ক্ষত রেখে যায়। মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীও ছিলেন তেমনই একজন মানুষ। তার শিক্ষা বিস্তার,সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড এবং মানবিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আজকে। তাঁর আদর্শ, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এই এলাকার নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। পাশাপাশি তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ এগিয়ে নিতে এবং তাঁর আদর্শ অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।সভা শেষ পর্যায়ে মরহুম অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ