ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি


রাজারহাট প্রতিনিধি photo রাজারহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১:২৭

তিস্তা নদীর পানি নামতে শুরু করতেই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে আবারও তীব্র আকার ধারণ করেছে নদীভাঙ্গন। গত দুই সপ্তাহে পশ্চিম চর বিদ্যানন্দ এলাকায় অন্তত ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে মণ্ডলপাড়া জামে মসজিদ ও পূর্ব চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে নদীতীরবর্তী শত শত পরিবার চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই নতুন নতুন এলাকা তিস্তার গর্ভে বিলীন হচ্ছে। বসতভিটা হারানোর শঙ্কায় অনেক পরিবার ইতোমধ্যে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ভাঙ্গনকবলিত এলাকার বাসিন্দা আনছার আলী বলেন,নদীভাঙন এখন আমাদের নিত্যদিনের আতঙ্ক। প্রতিদিনই নদী একটু একটু করে জমি আর বসতভিটা গ্রাস করছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের আর কোথাও দাঁড়ানোর জায়গা থাকবে না।

স্থানীয় বাসিন্দা মো. মাইদুল ইসলাম দাবি করেন, দীর্ঘদিনের নদীভাঙনের আতঙ্ক ও মানসিক চাপে একই গ্রামের আব্দুল কাদের (৭০) ও আব্দুস সালাম (৬০) মারা গেছেন।

একই এলাকার ছবুর আলী (৬৫) বলেন,আমার বাড়ি ১৭ বার নদীতে ভেঙ্গে গেছে। কিন্তু আজও স্থায়ী কোনো সমাধান পাইনি। প্রতি বছর নতুন করে ঘর বানাই আবার নদী তা কেড়ে নেয়।

বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তাইজুল ইসলাম জানান,ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের সহযোগিতায় শুকনো খাবার এবং ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.রফিকুল হাসান বলেন, পশ্চিম চর বিদ্যানন্দ এলাকায় জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে ৩ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও তিস্তার ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রকল্প বাস্তবায়ন হয়নি। ফলে বর্ষা মৌসুম এলেই নতুন করে নদীভাঙ্গনের শিকার হচ্ছেন চরাঞ্চলের হাজারো মানুষ। নদীভাঙ্গন থেকে স্থায়ী সুরক্ষার জন্য দ্রুত কার্যকর প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত