ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১:২৯

নেত্রকোনা জেলা শহরের রাজুরবাজার এলাকায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুহিদ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মুহিদ। টিকিট না পাওয়ায় ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরে সেখানেই ঘুমিয়ে গেলে হঠাৎ হাত ছুটে নিচে পড়ে যান।

দুর্ঘটনায় তার একটি পা ট্রেনের নিচে কাটা পড়ে আলাদা হয়ে যায়। শরীরের বাকি অংশ পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ বলেন, `ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিল মুহিদ। শুনেছি, দরজার পাশে দাঁড়িয়ে আসছিল। ভোরে চোখে ঘুম চলে এলে হাত ছুটে যায়। এতে করে রাজুর বাজার এলাকায় দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ। খবর পেয়ে লাশ বুঝে নেওয়ার জন্য পরিবারের সবাই আমরা এখন নেত্রকোনায় রয়েছি।'

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, `লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়