ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১:৪০

প্রতি বছরের ন্যায় কুমিল্লার লাকসামে গতকাল বিকেলে লাকসাম হাইস্কুল মাঠে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবারও হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে জাঁকজমক পূর্ন ভাবে রথযাত্রা উৎসব উদযাপিত হয়। 
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, এএসপি সার্কেল সনদ বড়ুয়া, লাকসাম অফিসার ইন-চার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইল, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনজিত সাহা,  সেক্রেটারী বিশ্বতম সাহা বিশু,  অমূল্য বনিক, রতন বনিক, গৌরাঙ্গ দে, নিটল সাহা,  জগন্নাথ বাড়ী সেবায়েত কমিটির সেক্রেটারী অরবিন্দু সাহা বিন্দু, ম্যানেজার বিজন সাহা, অসীম সাহা, উত্তম সাহা বাচ্চু, মিঠু সাহা, প্রতুল সাহা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। রথযাত্রা অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে ও দোকানীরা মুড়ি মুড়কি, মাটির তৈরী খেলান, পূর্জাঅর্চনার জিনিসপত্রসহ পসরা সাজিয়ে বসিয়েছে। অনুষ্ঠান শেষে সনাতনী ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 
লাকসাম জগন্নাথ বাড়ী সেবায়েত কমিটির সেক্রেটারী অরবিন্দু সাহা বলেন, রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন আমাদের সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছেন। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। আগামী শুক্রবার জগন্নাথের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত